চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল দখলমুক্ত ও খননেনের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আল নুর হাসপাতালে দ্বিতীয় তলায় নাগরিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, চৌদ্দগ্রাম বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি উপজেলা। উত্তরে কুমিল্লা জেলা সদর দক্ষিণে ফেনী জেলা সদর, পুবে ভারতের ত্রিপুরা রাজ্য ও রঘুনন্দন পাহাড়, পশ্চিমে ডাকা